ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিআইডির তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল, পরবর্তী তারিখ ৭ ডিসেম্বর কারখানা বন্ধের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ মাদকমুক্ত বাংলাদেশ গড়াই বড় চ্যালেঞ্জ যশোরে জোড়া খুনে ব্যবহৃত কাঁচি উদ্ধার, গ্রেফতার ২ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি আজ জেল হত্যা দিবস, কারাগারে প্রাণ হারান জাতীয় চার নেতা মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা;১৫ বছরে সর্বনিম্ন পাসের রেকর্ড সিনেমা, ব্র্যান্ড ও ব্যবসা—শাহরুখের সম্পদের পরিমাণ কত কোটি?

কারখানা বন্ধের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোশাক কারখানা বন্ধ করা কিংবা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে কেউ কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কোনো মহল কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে সরকার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এ জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে তাঁর দাবি।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি সামনে আসবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে বা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কারখানা বন্ধের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬