ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে দেড় হাজার কোটি টাকার তহবিল গঠনের কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট এখনো অব্যাহত রয়েছে। অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনায় সময় ব্যয় না করে ভবিষ্যতে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সরকার সে লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা করছে।

সৌরবিদ্যুতের প্রসারে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এ খাতে দেড় হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অতীতের নীতির সমালোচনা করে তারেক রহমান বলেন, বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণ থেকে পিছিয়ে না যান, সে জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬