ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা;১৫ বছরে সর্বনিম্ন পাসের রেকর্ড সিনেমা, ব্র্যান্ড ও ব্যবসা—শাহরুখের সম্পদের পরিমাণ কত কোটি? যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ বরখাস্ত জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৬৪ কারখানায় ছুটি বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ

সিনেমা, ব্র্যান্ড ও ব্যবসা—শাহরুখের সম্পদের পরিমাণ কত কোটি?

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডে তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করছেন শাহরুখ খান। অভিনয়, বিজ্ঞাপন, প্রযোজনা ও ক্রীড়াব্যবসা—বিভিন্ন খাত থেকে গড়ে তুলেছেন বিপুল সম্পদের সাম্রাজ্য। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এর তথ্য অনুযায়ী, বলিউডের এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। সম্পদের পরিমাণ কিছুটা কমলেও ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন তিনি।

২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এ বছর ৬১ বছরে পা দিলেন বলিউডের এই তারকা। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক প্রজন্মের দর্শকের কাছে জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এ শাহরুখের সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি টাকা। ২০২৬ সালের তালিকায় তা কমে প্রায় ১০ হাজার কোটি টাকায় নেমেছে। তবে সম্পদের এই পরিবর্তন সত্ত্বেও অভিনেতাদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি।

শাহরুখের আয়ের উৎস শুধু সিনেমা বা বিজ্ঞাপনী চুক্তিতে সীমাবদ্ধ নয়। তাঁর ব্যবসায়িক উদ্যোগের মধ্যে রয়েছে প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’ এবং ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠান ‘নাইট রাইডার্স স্পোর্টস’। পাশাপাশি রিয়েল এস্টেট খাতেও রয়েছে তাঁর বিনিয়োগ।

মান্নাত থেকে দুবাই, লন্ডনে সম্পত্তি

শাহরুখের সবচেয়ে পরিচিত সম্পদগুলোর একটি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সমুদ্রের দিকে মুখ করা বাড়ি ‘মান্নাত’। ২০০১ সালে প্রায় ১৮ কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন তিনি। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা।

এ ছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহতে রয়েছে তাঁর বিলাসবহুল ভিলা। লন্ডনের পার্ক লেনেও রয়েছে একটি অ্যাপার্টমেন্ট। মুম্বাইয়ের বাইরে আলিবাগে প্রায় ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত একটি ফার্মহাউস রয়েছে তাঁর। সম্পত্তিটির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

গাড়ির সংগ্রহেও বিলাসের ছাপ

বিলাসবহুল গাড়ির প্রতিও শাহরুখের আগ্রহ রয়েছে। তাঁর সংগ্রহে রয়েছে বুগাটি ভেরন, বিএমডব্লিউ আই৮, বিএমডব্লিউ ৭ সিরিজ, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস ও জিএলই এবং রোলস রয়েসের মতো দামি গাড়ি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুগাটি ভেরনের মূল্য প্রায় ১২ কোটি টাকা, বিএমডব্লিউ আই৮-এর ২ কোটি ৬২ লাখ, বিএমডব্লিউ ৭ সিরিজের ১ কোটি ৩৫ লাখ এবং মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাসের দাম প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা। রোলস রয়েসের মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

সিনেমার বাইরেও ব্যবসার বিস্তার

শাহরুখের ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম ভিত্তি ‘রেড চিলিস এন্টারটেনমেন্ট’। ২০০২ সালে স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তিনি। ‘জওয়ান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ওম শান্তি ওম’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে এই সংস্থা।

প্রতিষ্ঠানটির আরেকটি গুরুত্বপূর্ণ শাখা ‘রেড চিলিস ভিএফএক্স’, যা চলচ্চিত্রের ভিজ্যুয়াল ইফেক্টস নিয়ে কাজ করে।

ক্রীড়াব্যবসাতেও রয়েছে শাহরুখের বিনিয়োগ। ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিকানায় তাঁর সঙ্গে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও তাঁর স্বামী জয় মেহতা। এ ছাড়া শিশুদের শিক্ষা ও বিনোদনকেন্দ্রিক প্রতিষ্ঠান ‘কিডজানিয়া ইন্ডিয়া’র সঙ্গেও যুক্ত রয়েছে রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটিতে সংস্থাটির ২৬ শতাংশ মালিকানা রয়েছে।

সব মিলিয়ে অভিনয় থেকে ব্যবসা, বিজ্ঞাপন থেকে রিয়েল এস্টেট—বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শাহরুখ খান গড়ে তুলেছেন বহুমাত্রিক সম্পদের সাম্রাজ্য। তাঁর জন্মদিনে তাই আলোচনায় শুধু পর্দার ‘বাদশা’ নন, ব্যবসায়ী শাহরুখও।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিনেমা, ব্র্যান্ড ও ব্যবসা—শাহরুখের সম্পদের পরিমাণ কত কোটি?

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬