ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না করলে ভয়াবহ পরিণতি হবে: ডাকসু ভিপি ফ্যাসিবাদের পথে হাঁটলে দেশ ছেড়ে পালাতে হবে: শফিকুর রহমান সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি ৩০ হাজার টাকা মজুরির দাবিতে অবরোধ, ১৩ কিমি এলাকার কারখানা ছুটি টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে পাঠচক্র, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বাচলে অবৈধ চার আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি বিএলডিএ-র জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড গাড়ি কিনলে আইফোন, ই-বাইক ও স্কুটি উপহার! জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার

ফ্যাসিবাদের পথে হাঁটলে দেশ ছেড়ে পালাতে হবে: শফিকুর রহমান

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার জনগণের গণরায় অস্বীকার করছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে শেষ পর্যন্ত খালে-বিলে আশ্রয় নিতে হবে, দেশ ছেড়েও পালাতে হবে। সংসদ নির্বাচনের ভোটের রায় ছিনতাই করা হয়েছে দাবি করে তিনি বলেন, গণভোটের রায়ও অস্বীকার করার চেষ্টা চলছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দাবি উপেক্ষা করা হলে সরকার একদফা আন্দোলনের মুখে পড়বে। তখন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিভিন্ন সরকারি কর্মসূচিতে কার্ড বিতরণ নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে কাউকে কার্ড দিচ্ছেন না। সরকারি তহবিল থেকে জনগণের অর্থে এসব কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু সেখানেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁর দাবি, বিতরণের অপেক্ষায় থাকা কার্ড রাতের বেলায় পুকুরপাড়ে পাওয়া যাচ্ছে।

যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের আমির আল্লামা মামুনুল হক, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও গণদাবি আদায়ে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্যাসিবাদের পথে হাঁটলে দেশ ছেড়ে পালাতে হবে: শফিকুর রহমান

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬