ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩০ হাজার টাকা মজুরির দাবিতে অবরোধ, ১৩ কিমি এলাকার কারখানা ছুটি টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে পাঠচক্র, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বাচলে অবৈধ চার আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি বিএলডিএ-র জয়পুরহাটে সেরা গার্লস ক্যাডেট কলেজ তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপের চার দিনের রিমান্ড গাড়ি কিনলে আইফোন, ই-বাইক ও স্কুটি উপহার! জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার এইচএসসির ফল বিপর্যয়/ইংরেজিতেই ফেল প্রায় আড়াই লাখ ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান আ’লীগের প্রভাব খাটিয়ে জমি দখল, এখন বিএনপিতে ভেড়ার চেষ্টা

টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে পাঠচক্র, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী গ্রন্থ সুলতানার স্বপ্ন পাঠের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও নারী-পুরুষের সমতার বোধ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে টাঙ্গাইলে। এ উপলক্ষে গ্রন্থ বিতরণ, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

‘সুলতানার স্বপ্ন পড়ো; সৃজনশীল অনুভূতি প্রকাশ করো’ স্লোগান সামনে রেখে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের বাতিঘর আদর্শ পাঠাগারে ‘সুলতানার স্বপ্ন: শতাব্দী পেরিয়ে আজকের পাঠ’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০ জন পাঠকের হাতে বইটি তুলে দেওয়া হয়। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বইটি পড়ে নিজেদের পাঠ-প্রতিক্রিয়া জমা দিতে বলা হয়েছে তাঁদের। গ্রন্থ বিতরণের পাশাপাশি চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পান।

বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নারীবাদী কল্পকাহিনি। ১৯০৫ সালে ইংরেজিতে রচিত এ গ্রন্থে ‘লেডিল্যান্ড’ নামে একটি কাল্পনিক সমাজের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে নারীরা শিক্ষা, বিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেন; বিপরীতে পুরুষেরা থাকেন গৃহের অভ্যন্তরে। প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকার বিপরীত চিত্রের মাধ্যমে রোকেয়া নারীশিক্ষা, স্বাধীনতা, বিজ্ঞানমনস্কতা ও সমতার আকাঙ্ক্ষা তুলে ধরেছেন।

আয়োজকদের প্রত্যাশা, এ বই পাঠের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে নারী-পুরুষের সমতা, স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার চর্চা আরও বিস্তৃত হবে। বই পড়ার পাশাপাশি পাঠ-প্রতিক্রিয়া লেখার মাধ্যমে পাঠকেরা নিজেদের চিন্তা, উপলব্ধি ও অনুভূতি প্রকাশ করতে পারবেন।

উল্লেখ্য, ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক কমিটি ২০২৪ সালের ৬ থেকে ১০ মে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে অনুষ্ঠিত দশম বার্ষিক সভায় সুলতানার স্বপ্ন গ্রন্থকে বিশ্বস্মৃতির আঞ্চলিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করে।

স্থানীয়দের মতে, চৌরাকররা গ্রামের বাতিঘর আদর্শ পাঠাগার বই পড়া, জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন স্থানীয় পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি নিজেদের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্র তৈরি করছে।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং গ্রন্থাগারিক সীমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হালিমুজ্জামান, চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, পাঠাগারের সদস্য মো. রাকিব হোসেন, আবু জাফর সালেহ ও লিখন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ‘সুলতানার স্বপ্ন’ নিয়ে পাঠচক্র, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬