ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

রাঙ্গামাটি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে বলে জানিয়েছে পুলিশ। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংগঠন দুটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হয়।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। একই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতেও সময় লাগছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা থেকে কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে গোলাগুলির পর থেকে আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে গোলাগুলি

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬