ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের জামানত লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে জামানত লাগবে এক লাখ টাকা । আর ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা জামানত দিতে হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে মঙ্গলবার (১৯ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাতে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার থেকে বাড়িয়ে জামানত ৭৫ হাজার টাকা করা হয়েছে।

উপজেলা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরিত তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে। এছাড়া আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নেয় ইসি।

চার ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে মে মাসে। উপজেলার নির্বাচনের ভোট প্রথম ধাপে ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে। এরপর তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের জামানত লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪