ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তুলারামপুর ব্রিজের পাশে মারধরের শিকার যুবকের হাসপাতালে মৃত্যু ১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা শুঁটকির ২৪ নমুনার সব কটিতেই মাইক্রোপ্লাস্টিক, শনাক্ত ৯ ধরনের কণা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছুটি ১৭৭ কারখানায় ৩ নভেম্বর শুরু হচ্ছে প্রথম সোলার এক্সপো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৬০ বছর পর বাবার কবর স্থানান্তর করলেন ছেলেরা তেঁতুলিয়ায় যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ ঐশ্বর্যার সম্পত্তির পরিমাণ কত কোটি টাকা? পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ছয় লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০৮৪২৫১১ নম্বর।

রোববার (১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

ড্রয়ে তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে পেয়েছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

প্রাইজবন্ডের এ ড্রয়ে ১০০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে প্রতিটি সিরিজের জন্য একই নম্বরের ভিত্তিতে ড্র পরিচালনা করা হয়।

পঞ্চম পুরস্কার পেয়েছে ৪০টি নম্বর

পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে জিতেছে ৪০টি নম্বর। বিজয়ী নম্বরগুলো হলো—

০০২১৩৫৫, ০১৬৪১৫৯, ০৩৪৮১৮৭, ০৬২৪০১৭, ০৭২৯৪০০, ০০৩৪৪৫১, ০১৭০৪৮৪, ০৩৫৯৭৮১, ০৬৩৫৬৫০, ০৭৩১৬৬৬, ০০৪৫৩১৩, ০২৩২২৫২, ০৪৫৮৫০৫, ০৬৪১১৯২, ০৭৬৮৭৯৫, ০০৪৮৫০৩, ০২৩৮৫৭০, ০৫৪০৮৭১, ০৬৫৮৫০২, ০৭৮৪৪৩৫, ০০৯১৯২৮, ০২৪৫৩১১, ০৫৭৮০৮৮, ০৬৬০৭২৩, ০৮৬৪০৭৮, ০০৯৬১২১, ০২৭১৬৯৭, ০৫৮২৯৫৬, ০৬৯৭১৭৭, ০৮৬৬৪৯১, ০১৪৬৮৯৩, ০২৮৪৪২১, ০৫৯৭৩৭৮, ০৭০০৩৬১, ০৮৮৪৬২৩, ০১৬০০৮৬, ০৩০৩০০৮, ০৬১৩৬০২, ০৭২০৩৩৯ ও ০৯০৪৭৯৫।

পুরস্কারের টাকা তুলবেন যেভাবে

প্রাইজবন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতাভুক্ত হয়। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।

ফল জানবেন যেভাবে

প্রাইজবন্ডের ড্রয়ের ফল জানা যাবে সরকারি ওয়েবসাইট prizebond.ird.gov.bd থেকে। এ ছাড়া অ্যান্ড্রয়েডের বিপিআরআইএস (BPRIS) অ্যাপে বন্ড নম্বর লিখে অথবা আপলোড করেও ফল যাচাই করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ড্রয়ের ফল প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০০ টাকার প্রাইজবন্ডের ১২৫তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬