ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের মধ্যপ্রদেশের স্থলভাগে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে আগামী ১১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, আগামী তিন-চার দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে ১০ জুলাই থেকে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে চট্টগ্রাম মহানগরের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। একই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সমুদ্র উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশের বিভিন্ন নদীবন্দরেও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬