ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ বন্যায় তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে ইউপি নির্বাচন সাবেক আইন কর্মকর্তার অফিসে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার চতুর্থ বিয়ে, ৫ মাসেই মা হলেন অভিনেত্রী হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন মেসি প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, ডিজিটাল কারসাজিতেও কঠোর শাস্তির বিধান শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

বন্যায় তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, স্থগিত হওয়া এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা পরে আলাদা প্রশ্নপত্রে নেওয়া হবে। প্রসঙ্গত, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা স্থগিতের আদেশে বলা হয়, চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। আর স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত ৪৩ বছর পর জুলাই মাসের এক দিনে সর্বোচ্চ। রাঙামাটিতেও টানা ভারী বৃষ্টি হয়েছে।

‎‎চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়। এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যায় তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬