ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, ডিজিটাল কারসাজিতেও কঠোর শাস্তির বিধান শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বিনিয়োগ বাড়াতে বীমা খাতে আইনি সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী আ.লীগ নেতা–কর্মীদের ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার চৌগাছায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু, মণিরামপুরে আটক স্ত্রী লাশ ফেরে, ফেরে না জীবনের স্বস্তি

শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি জাতির অগ্রগতি শুধু অর্থনৈতিক উন্নয়নের ওপর নির্ভর করে না; বরং তা নির্ভর করে সুস্থ, দক্ষ ও মানবিক জনগোষ্ঠীর ওপর। আর এ ধরনের জনগোষ্ঠী গড়ে তুলতে মানসম্মত চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও আধুনিক স্বাস্থ্যসেবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ‘পিএমও বাংলাদেশ’-এ প্রকাশিত বার্তায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠার পর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক চিকিৎসক তৈরি করেছে, যারা দেশে ও বিদেশে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও সেবার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

তিনি বলেন, দেশের চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিকাশে ঢাকা মেডিক্যাল কলেজের অবদান জাতির জন্য গর্বের বিষয়। এই ধারাকে আরও এগিয়ে নিতে সরকার স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তারেক রহমান বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন, ছাত্র-জনতার অভ্যুত্থান, জাতীয় সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং আধুনিক প্রযুক্তি স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। ঢাকা মেডিক্যাল কলেজ তার ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতেও বিশ্বমানের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ৮০ বছরের গৌরবময় অভিজ্ঞতা ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেরণাকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ জ্ঞান, মানবিকতা, গবেষণা ও সেবার ক্ষেত্রে আরও উৎকর্ষ অর্জন করবে।

তিনি ঢাকা মেডিক্যাল কলেজের দেশ-বিদেশে প্রতিষ্ঠিত শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের দেশের কল্যাণে এবং জাতীয় প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬