ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগ বাড়াতে বীমা খাতে আইনি সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে বীমা খাতকে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে এ খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে বীমা প্রতিষ্ঠান National Life Insurance PLC-এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কোনো আধুনিক অর্থনৈতিক লেনদেন শুধু বিশ্বাস বা অবিশ্বাসের ওপর নির্ভর করে চলতে পারে না। নাগরিকদের আস্থা বাড়াতে এবং বীমা খাতকে এগিয়ে নিতে একটি যুগোপযোগী আইনি কাঠামো তৈরি করতে হবে।’

তিনি বলেন, বীমা শুধু একটি সেবামূলক খাত নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। নাগরিক ও উদ্যোক্তারা যখন জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকেন, তখন তারা ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগে আরও আগ্রহী হন। এর মাধ্যমে অর্থনীতিতে নতুন গতি তৈরি হয়।

বিগত সময়ের অর্থনৈতিক অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। বিদেশে অর্থপাচার, কর ব্যবস্থার বাইরে থাকা অর্থ এবং রাজস্ব ঘাটতির বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন সমস্যা আগে থেকেই চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সংস্কার ও মেরামত করা না গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে।

তথ্যমন্ত্রী বীমা খাতের বিদ্যমান সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে অর্থমন্ত্রীর কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বীমা খাত সম্প্রসারণ ও শক্তিশালী নীতি কাঠামো তৈরিতে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সিইও মো. কাজিম উদ্দিন। এ সময় বীমা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিনিয়োগ বাড়াতে বীমা খাতে আইনি সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬