ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় ১৬ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, সারা দেশে চলমান রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিয়ে উদ্বেগ তৈরি হলেও আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ১৬ জেলায় বন্যার পূর্বাভাসের বিষয়টি বোর্ড অবগত রয়েছে। কোনো এলাকায় বন্যা বা দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার্থীদের কেন্দ্রের কাছাকাছি নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থাও নেওয়া হবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু এলাকায় নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবোর পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড

সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬