ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজপথের লড়াই থেকে নেতৃত্বের দ্বারপ্রান্তে আরিফুল ইসলাম আরিফ অসহায় মানুষের জন্য ‘শ্যামল বাংলা ফ্রি মেডিকেল সেন্টার’ চালু ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন ১৪ মার্চ শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের উদ্যোগ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নিয়ম, মানতে হবে ৮ ধাপ বিদ্যালয় আছে, শিক্ষক নেই—টাঙ্গাইলে শূন্য ১,৪৫৯ পদ আওয়ামী লীগ নেতার বাড়ি দখল, বিএনপি নেতা বহিষ্কার পীরস্থানের জমি দখলের অভিযোগ, কবর ও ঘর ভাঙচুরের দাবি; থানায় অভিযোগ প্রান্তিক মানুষের ভোগান্তি কমাতে দাউদপুরে ‘মিনি উপজেলা’

চতুর্থ বিয়ে, ৫ মাসেই মা হলেন অভিনেত্রী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষা ও ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সুস্মিতা রায়। চতুর্থ সংসারে ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সোমবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের ছোট্ট হাতের ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

পোস্টে সুস্মিতা লেখেন, ‘মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন নতুন করে শুরু হলো। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না-পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।’ একই সঙ্গে এ যাত্রায় পাশে থাকার জন্য বর্তমান স্বামী শুভাশিষ দে-কে ধন্যবাদ জানান তিনি।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগিংয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সুস্মিতা। তবে চলতি বছরের শুরুতে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। সে সময় স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগও আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে সুস্মিতা জানান, জীবনে তিনি চারবার বিয়ে করেছেন। বিচ্ছেদের পর ব্যবসায়িক অংশীদার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি।

এর আগে একাধিক সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা মাতৃত্বের ইচ্ছার কথা খোলাখুলি জানিয়েছেন। তিনি দাবি করেছিলেন, ২০১৯ সালে গর্ভধারণ করলেও নানা প্রতিকূলতার কারণে সেই সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে পারেননি। সেই অভিজ্ঞতা তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

অবশেষে বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে মা হওয়ার সুখবর জানালেন সুস্মিতা। তাঁর এই ঘোষণার পর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চতুর্থ বিয়ে, ৫ মাসেই মা হলেন অভিনেত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬