ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে রাখতে এত কিছু—আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মিশর। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রধান কোচ হোসেম হাসান। তার অভিযোগ, ম্যাচজুড়ে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত মিশরকে জয় থেকে বঞ্চিত করেছে।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হোসেম হাসান বলেন, ‘আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা। ফিফা চাইলে ট্রফিটাই এখনই তাদের দিয়ে দিতে পারে।’

ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ৬০ মিনিটের কাছাকাছি সময়ে মোহাম্মদ সালাহর পাস থেকে মোস্তাফা জিকো বল জালে পাঠান। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে গোলটি বাতিল করেন। তার ব্যাখ্যা ছিল, আক্রমণের শুরুতে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউল হয়েছিল।

এই সিদ্ধান্তের পরও মিশর আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। তবে শেষদিকে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নেয়। এরপর থেকেই ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়।

মিশর শিবিরের দাবি, আর্জেন্টিনার প্রথম গোলের সময় অফসাইডের সম্ভাবনা থাকলেও ভিএআর পর্যালোচনা করা হয়নি। একইভাবে লিওনেল মেসির সমতাসূচক গোলের আগে সালাহ ফাউলের শিকার হলেও সেটিও আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় হোসেম হাসান বলেন, ‘শুরু থেকেই মনে হয়েছে রেফারি আমাদের বিপক্ষে ছিলেন। হার-জিত খেলাধুলার অংশ, কিন্তু যেভাবে আমাদের হারানো হয়েছে, তা মেনে নেওয়া কঠিন। আমরা মাঠে হেরে যাইনি, বিতর্কিত সিদ্ধান্তের কারণে বিদায় নিতে হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আর্জেন্টিনাকে আবারও চ্যাম্পিয়ন করতে সবাই যেন বদ্ধপরিকর। মেসিকে ঘিরেই সবকিছু করা হচ্ছে।’

দলের গোলদাতা মোস্তাফা জিকোও রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নেমেছিলাম। তারা নিজেদের সামর্থ্যে জিতলে কোনো আক্ষেপ থাকত না। কিন্তু আজ যা হয়েছে, তা সবাই দেখেছে।’

এদিকে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ফুটবল সমর্থক প্রশ্ন তুলেছেন, ভিএআর প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বিতর্কের জন্ম হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেসিকে রাখতে এত কিছু—আর্জেন্টিনার কাছে হেরে বিস্ফোরক মিশর কোচ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬