ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে ইউপি নির্বাচন সাবেক আইন কর্মকর্তার অফিসে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার চতুর্থ বিয়ে, ৫ মাসেই মা হলেন অভিনেত্রী হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন মেসি প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, ডিজিটাল কারসাজিতেও কঠোর শাস্তির বিধান শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বিনিয়োগ বাড়াতে বীমা খাতে আইনি সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন—প্রতিটি নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। চলতি জুলাই মাসের শেষ দিকে এসব রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ভৌগোলিক ও মৌসুমি বাস্তবতা বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন চারটি অঞ্চলে ভাগ করে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। অঞ্চলগুলো হলো—হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল।

তিনি জানান, হাওর ও উত্তর-পূর্বাঞ্চলের ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে ইউপি নির্বাচন

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬