ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উল্লাস

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অসম্ভবকে সম্ভব করে দেখাল লিওনেল মেসির দল। হারতে বসা ম্যাচে শেষ ১৩ মিনিটের নাটকীয়তায় ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এই জয়কে সেলিব্রেট করতে মধ্যরাতে উল্লাস করেছে যশোরের সমর্থকরা।

র‍্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল মিসর। কিন্তু ম্যাচের ১৫তম মিনিটে গোল দিয়ে এগিয়ে যায় তারা। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টাইন তারকা মেসি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। যখন চরম হতাশায় নিমজ্জিত কোটি সমর্থক, ঠিক তখনই শুরু হয় ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় আর্জেন্টিনার রোমেরো। এরপর ৮৪ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে চলমান বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি করে দলকে সমতায় ফেরান মেসি। আর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জয়সূচক তৃতীয় গোলটি করে পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয় এনজো ফার্নান্দেজ। 

এই দুর্দান্ত ও রোমাঞ্চকর জয়ের পর মধ্যরাতেই রাজপথে নেমে আসেন যশোরের আর্জেন্টাইন সমর্থকরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল সহকারে জড়ো হতে থাকেন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে। ভুভুজেলা বাজানোর পাশাপাশি প্রিয় দলের নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বাঁধভাঙা বিজয়োল্লাস। পুরো দড়াটানা এলাকা রূপ নেয় নীল-সাদার উৎসবে। সমর্থকদের দাবি, আজকের এই জয় যেন ফাইনাল ম্যাচের মতোই এক রোমাঞ্চকর অনুভূতি।

শরীফ হাসান নামে এক সমর্থক বলেন, প্রথমে আর্জেন্টিনার পারফরম্যান্স অতটা ভালো হয়নি, আমরা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দল পুরো খেলাটা চেঞ্জ করে দিছে। দে আর দ্য গেম চেঞ্জার! অসাধারণ ফুটবল খেলে প্রথমে ব্যবধান কমাল, তারপর সমতা আনল। আর ইনজুরি টাইমে গোল করে ম্যাচটা আমাদের এনে দিল, আমরা অনেক খুশি।

আবু জাফর নামে অপর এক সমর্থক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ব্রাজিল কই? ব্রাজিল তো নাই! আমরা আজ প্রমাণ করে দিলাম আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। আধা ঘণ্টা ধরে আমরা এখানে স্লোগান দিচ্ছি, পুরো দড়াটানা আমাদের দখলে।

সাব্বির আহমেদ নামে এক সমর্থক বলেন, আমার দল আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের দাবিদার। ধারাবাহিক জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। এভাবেই শেষ হাসি হাসবো আমরা। আর আমাদের প্রিয় তারকা মেসি জায়গা করে নেবে কিংবদন্তি খেলোয়াড়দের তালিকাযর শীর্ষে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উল্লাস

সংবাদ প্রকাশের সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬