ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত সূচিত মাদক প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার দাবি শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়া হবে: মির্জা ফখরুল টাঙ্গাইলে শিশুদের নিয়ে দেশীয় ফল উৎসব নকআউটে ব্রাজিলের সামনে জাপান, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি প্রথম এশীয় দল হিসেবে নকআউটে জাপান

মাদক প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরও কার্যকর করতে আগামী দুই-এক দিনের মধ্যে সংশোধনী বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনালও গঠন করা হবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন করলেই হবে না, এর পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হবে।

তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতোমধ্যে ৯টি মানিলন্ডারিং মামলা করেছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি ও তদন্ত-সংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর এখনো পর্যন্ত দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশকে কোনো সিদ্ধান্ত জানায়নি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসমান হাদি হত্যা মামলার বিদেশে পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভারত সীমান্ত দিয়ে কথিত পুশ ইন বা অনুপ্রবেশের চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর ও সতর্ক অবস্থানের কারণে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনুপ্রবেশ ঘটেনি।

তিনি বলেন, ভারত যেভাবে পুশ ইনের চেষ্টা করছে, তা কোনো যথাযথ বা আইনসম্মত প্রক্রিয়া নয়। ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশকে জানাতে হবে। তালিকা পাওয়ার পর সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয়তা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক প্রতিরোধে আসছে নতুন আইন, সংসদে উঠছে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬