প্রথম এশীয় দল হিসেবে নকআউটে জাপান

- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বিশ্বকাপে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার পেল জাপান। শুক্রবার (২৬ জুন) সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের প্রথম এশীয় দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সামুরাই ব্লুরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই দুই দল সতর্ক ফুটবল খেলায় প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ৫৬তম মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। তবে মাত্র ছয় মিনিট পর জাপানের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সমতায় ফেরান সুইডেনের অ্যান্থনি এলাঙ্গা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
গ্রুপ পর্বে জাপান প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউটের পথে বড় পদক্ষেপ নেয় তারা। শেষ ম্যাচে ড্র করেই নিশ্চিত করে শেষ ৩২-এর টিকিট।
গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান সরাসরি নকআউটে উঠেছে। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সুইডেনও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে।
এদিকে, আইভরি কোস্ট ও ইকুয়েডরও নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। নকআউট পর্বে জাপানের প্রতিপক্ষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।























