ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (র.) মাজারে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে কিছু মহলের প্রচারণাকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ১৪ মে দিবাগত রাতে শাহ আলী মাজার এলাকায় ঘটে যাওয়া ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিবৃতিতে তারা দাবি করেন, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাদের ভাষায়, কোনো ধর্মীয় উপাসনালয় বা মাজারে হামলা কিংবা বিশৃঙ্খলায় জড়ানোর প্রশ্নই আসে না।

নেতারা আরও বলেন, ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের আগেই কিছু গণমাধ্যম ও দায়িত্বশীলদের বক্তব্যে ছাত্রশিবিরের নাম জড়ানো হয়েছে, যা তারা ‘অন্যায় ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেন। তাদের দাবি, স্থানীয় পর্যায়ের একটি ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

বিবৃতিতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহ আলী মাজারে অপ্রীতিকর ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬