ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের Siddhirganj উপজেলার সাইনবোর্ড এলাকায় অবস্থিত Bangladesh Nobojatok Hospital–এ চিকিৎসাধীন সাত মাস বয়সী শিশু খাদিজার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৭ মে) গণমাধ্যমে প্রকাশিত ‘এবার খাদিজাকে নিয়ে মা-বাবার ছোটাছুটি’ শিরোনামের সংবাদ প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং গভীর উদ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে হাসপাতালে গিয়ে হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত খাদিজার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদিজার পরিবারের হাতে আর্থিক সহায়তা ও ফল তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন খাদিজার মা সায়মা বেগম। সন্তানের সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

হাম-পরবর্তী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ছোট্ট খাদিজা। কয়েক দিন ধরেই সন্তানকে বাঁচাতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছিলেন তার বাবা-মা। এরই মধ্যে যমজ দুই সন্তানের একজন ফাতেমাকে মাত্র এক মাস আগে হারিয়েছে পরিবারটি। বর্তমানে জীবনের সঙ্গে লড়ছে অপর শিশু খাদিজা।

ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, সংবাদটি প্রকাশের পর প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারটি ইতোমধ্যে এক সন্তান হারিয়েছে এবং অন্য শিশুটিও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন—এ বিষয়টি তাকে ব্যথিত করেছে। তিনি শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজ নিতে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, আলহামদুলিল্লাহ, খাদিজার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং তার সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মুশিউর রহমান, আমিনুল হক, ডা. জহিরুল ইসলাম, ডা. মজিবুর রহমান এবং ডা. মো. মেহরাব হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু খাদিজার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬