সংবাদ শিরোনাম ::
হিরো আলমের ওপর হামলা
বিনোদন প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
রাজধানীর রামপুরায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি।
জানা গেছে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এছাড়াও তার পরনের টি-শার্ট ছেঁড়া।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলছেন হিরো আলমকে। তার হাত ও মাথাসহ বিভিন্ন স্থানে ব্যান্ডেজ রয়েছে।


























