ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কেন খামেনেইয়ের শেষকৃত্য এত দেরিতে? কোথায় ছিল দেহ? রক্তক্ষয়ী স্বাধীনতার ইতিহাসেই জন্ম আর্জেন্টিনার নীল-সাদা জার্সির যশোরে র‍্যাবের অভিযান, উদ্ধার বিরল প্রজাতির ২ তক্ষক বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর

কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে উদ্ধৃত করে সালমা খাতুন জানান, জামিনের কাগজপত্র যাচাই শেষে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে শমী কায়সারকে মুক্তি দেওয়া হয়।

গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা দুটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় পৃথক দুটি হত্যাচেষ্টার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

আরও জানা যায়, গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ শমী কায়সারকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টার মামলায় জামিন দেন। এর আগে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় আদালত থেকে জামিন লাভ করেন তিনি। উভয় মামলায় জামিন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আদালতের আদেশ অনুযায়ী কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান শমী কায়সার একজন অভিনেত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েন। তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও তাঁকে দেওয়া হয়নি। তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি ছিলেন। গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ অগাস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। তিনি এফবিসিসিআইয়ের পরিচালকও হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগার থেকে মুক্তি পেলেন শমী কায়সার

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫