ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার, মাঠে ১১ প্লাটুন বিজিবি আজ জেল হত্যা দিবস, কারাগারে প্রাণ হারান জাতীয় চার নেতা মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা;১৫ বছরে সর্বনিম্ন পাসের রেকর্ড সিনেমা, ব্র্যান্ড ও ব্যবসা—শাহরুখের সম্পদের পরিমাণ কত কোটি? যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ বরখাস্ত জলবায়ু তহবিল ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ এলপিজির ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২২৩ টাকা বিএনপি নেতার করা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

মুচলেকায় জামিন পেলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে সোমবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। এসময় মানুষের ভীড়ে হাসতে হাসতে আদালতে প্রবেশ করেন তিনি।

এর আগে রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামির আইনজীবী জানান, অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। সময় চেয়ে আবেদন করা হয়েছে। তবে, সেটি আমলে নেননি আদালত।

এ সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের, ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।

পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মুচলেকায় জামিন পেলেন পরীমনি

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫