ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেলো বাফুফে

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দশ বছরের জন্য দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে এখানেও খেলা শুরু করতে পারে বাফুফে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কাঠামোর পরিবর্তনের জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করছি। বিসিবি গঠনতন্ত্র নিয়ে একটি কমিটি করেছে। সেই কমিটি প্রতিবেদন দাখিলের বেশ কাছাকাছি। বাফুফেও একটি কমিটি করেছে। বড় দুটো ফেডারেশনের গঠনতন্ত্রের সংস্কার চলছে। বাকি ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে সার্চ কমিটি কাজ করছে। গঠনতন্ত্রের মাধ্যমে কাঠামোগত জায়গায় পরিবর্তন আসলে কমবে অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো। বড় অনিয়ম হবে না। পাশাপাশি ফেডারেশনগুলোরও প্রতিনিয়ত অডিট ও প্রগ্রেস রিপোর্ট নেওয়া হবে, যাতে করে জবাবদিহিতার জায়গা ঠিক থাকে।

উপদেষ্টা আরো বলেন, ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইন্সটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান। বিষয়টি ভাইস ভারসা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে অনুশীলন-সুযোগ সুবিধা দিতে হবে। সাফল্য পেলে আবার পৃষ্ঠপোষক আসবে।

তিনি বলেন, বছরের শেষ দিকে এসেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুখবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরি বাংলাদেশের জার্সিতে খেলবেন। হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেশের ফুটবলে বড় প্রভাব রাখবে বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। তিনি আসায় আমি আশা করি বাংলাদেশের ফুটবল বদলাবে। তার মাধ্যমে এটা একটা শুরু। বাংলাদেশের অনেকেই যারা বিভিন্ন ক্লাবে খেলেন সবার মধ্যে হামজা চৌধুরির বিষয়টি বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেলো বাফুফে

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪