ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিনন্দন বার্তাটি প্রকাশ করা হয়।

ট্রাম্পকে দেয়া অভিনন্দন বার্তায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সাথে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।

আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। আপনার পূর্ববর্তী মেয়াদে এই সম্পর্ক আরও গভীর হয় এবং তা বাড়তে থাকে। এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য এক সাথে কাজ করতে বাংলাদেশ সরকার উন্মুখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাম্পকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪