ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে বাবাকে বাঁচাতে গিয়ে সাংবাদিকসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান পাবনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  প্রেসক্লাব যশোরের নতুন সভাপতি জাহিদ, সম্পাদক নুর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট বর্জ্য দিলেই মিলছে নিত্যপণ্য, সোয়ারীঘাটে ভাসমান বাজার গণভোটের রায় বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি শফিকুর রহমানের মানিকগঞ্জে একই ঘর থেকে স্বামী-স্ত্রী ও দেড় মাসের শিশুর মরদেহ উদ্ধার শাহজালাল মাজারের ডেকচিতে ‘ছাত্রলীগের’ কমিটি

যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং অংশে, যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

রাত সোয়া ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।

পরপর পাঁচটি বিস্ফোরণ

ওসি রাজু আহমেদ জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক বিল্লাল আহত হন।

আহত বিল্লাল ভোলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার শহিদের ছেলে।

ওসি বলেন, ‘ঘটনার পর আহত বিল্লালকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

আগের রাতেও বিস্ফোরণ

এর আগে শুক্রবার রাতেও যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও একজন রিকশাচালক আহত হন।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যাত্রাবাড়ীতে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬