ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, আমন্ত্রণ নিয়ে অসন্তুষ্ট ঢাকা জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনে আইন পাস রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল পাঁচবিবিতে ৬৫৬ ট্যাপেন্টাডলসহ নারী আটক, পালিয়ে গেলেন কথিত সাংবাদিক শাহীন জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি সাইবার আইন’ হবে না গণমাধ্যম দমনের হাতিয়ার: তথ্যমন্ত্রী

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।

আফরোজা আব্বাস বিএনপির নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী।

এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে অবৈতনিকভাবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।

তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার চাইলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও চাইলে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের ক্ষমতায়ন, উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে। নতুন দায়িত্বে আফরোজা আব্বাস এই সংস্থার কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬