রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছে সরকার। তিন উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) বদলি ও পদায়নের মাধ্যমে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজাকে একই পদে পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজ পারভীন আক্তারকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মসংস্থান ব্যাংকে বদলি করা হয়েছে।
এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক মুকুল হালদারকে জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


























