ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ৩৬ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ছাড়া হবে পোনামাছ হামের চিকিৎসায় ঋণের বোঝা, কমছে না সংক্রমণ, বাড়ছে মৃত্যুও সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নামের আগে ‘মহামান্য-মাননীয়’ নয় মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা, ঢাকায় তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযান মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি নেই, আবেদন খারিজ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়, নারীর রিট খারিজ করল হাইকোর্ট বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য আঞ্চলিক নিরাপত্তায় একসঙ্গে কাজের অঙ্গীকার, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা বৈঠক

মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা, ঢাকায় তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মোঃ মশিউর রহমান
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইসহ নানা অপরাধে লাগাম টানতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

তিনি বলেছেন, মাদক এখনই নিয়ন্ত্রণ করা না গেলে এর বিস্তার সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কিশোর গ্যাংকে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এসব কিশোরের অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়ছে। একই সঙ্গে মাদকের বিস্তার ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

প্রতিমন্ত্রীর ভাষায়, ‘আমাদের প্রথম টার্গেট—কীভাবে মাদক নির্মূল করা যায়।’

মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ টিম গঠনের নির্দেশ দেন তিনি। পাশাপাশি মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করে সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

যানজট নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই এসব যানবাহনকে নিয়ন্ত্রণ ও লাইসেন্সের আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

শুধু আইনশৃঙ্খলা নয়, ঢাকার উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আনার ওপর গুরুত্ব দেন সুলতান সালাউদ্দিন টুকু। কোনো উন্নয়ন প্রকল্প ধীরগতিতে চললে তা দ্রুত তাকে অবহিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে আপডেট নেবেন। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান সভায় উপস্থিত সংসদ সদস্যরা।

সভায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও ফেরদৌসী আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক দক্ষিণ) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক-কিশোর গ্যাং দমনে কঠোর বার্তা, ঢাকায় তালিকা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬