ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০ দিনব্যাপী মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৬টায় উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আইএমএলআই) সহযোগিতায় কর্মসূচিটির আয়োজন করে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।

মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইবুঙহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা কনথৌজম শিল্পী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুর পেট্রিয়টিক রাইটার্স ফোরামের সম্পাদক রাকেশ নওরেম, মীতেই ইরল ইয়েক লইনাশিলন অপুন্বা লুপের (MEELAL) নির্বাহী পরিচালক পাওনাম ইবোমচা, প্রেসিডেন্ট নাওরেম নোঙমাইলেম্বি লেইমা, শিক্ষা সচিব মাইবম ইন্দ্রজিত মীতেই এবং মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষিকা আয়েকপম অঞ্জু। পরে বক্তব্য দেন মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সিংহ, মণিপুরি কল্যাণ পরিষদের সম্পাদক ওইনাম পামহেইবা, সাবেক প্রাথমিক শিক্ষিকা বৃন্দারানী সিনহা ও প্রশিক্ষণার্থী লমজিং লেইনাসহ সংশ্লিষ্টরা।

বক্তারা মণিপুরি ভাষা ও লিপি সংরক্ষণ, চর্চা ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মাতৃভাষার চর্চা ও নিজস্ব লিপির বিকাশে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে ১০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় প্রশিক্ষণার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬