ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি মেলায় থাকছে আকর্ষণীয় ছাড় ও গাড়ি জয়ের সুযোগ ছেলের বিয়ের বাজার করে ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দম্পতির মেট্রোরেলের ৭৩০ বেয়ারিং প্যাডে ত্রুটি, ক্রিটিক্যাল মাত্র ২৭টিতে বাবা হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রাণ গেল সৈনিক পিয়াসের ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও একাডেমিক সততার ওপর জোর বাম চোখ লাফালেই কি অশুভ কিছু ঘটে? কী বলছে বিজ্ঞান ১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য শ্রমিক টাঙ্গাইলে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে নতুন ডাকবাংলো পোল্ট্রি খাতের উন্নয়নে প্রান্তিক খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ

ছেলের বিয়ের বাজার করে ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দম্পতির

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছেলের বিয়ে উপলক্ষে ঘরে তখন আনন্দের প্রস্তুতি। পরদিনই ছিল বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন। সেই বিয়ের বাজার করতেই বুধবার বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে গিয়েছিলেন আনোয়ার মালিথা (৪০)। কিন্তু বাজার শেষে আর বাড়ি ফেরা হলো না তাদের। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী দুজনই।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। বিয়ের প্রয়োজনীয় কেনাকাটা করতে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে যান আনোয়ার।

বাজার শেষে সন্ধ্যায় তারা বাড়ির পথে রওনা দেন। পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহরের দিকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

একদিকে ঘরে ছেলের বিয়ের প্রস্তুতি, অন্যদিকে একই দিনে বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যু—স্বজনদের কাছে যেন আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, আলহাজ্ব মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক।

তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের বিয়ের বাজার করে ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দম্পতির

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬