ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য শ্রমিক টাঙ্গাইলে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে নতুন ডাকবাংলো পোল্ট্রি খাতের উন্নয়নে প্রান্তিক খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ ভেনিস কাণ্ডে কী বললেন অভিনেত্রী বাঁধন? লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা জুলাই জাদুঘরে প্রামাণ্যচিত্র দেখে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি দুর্নীতির তদন্ত শেষ হলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী ঝালকাঠিতে ৩৬ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ছাড়া হবে পোনামাছ হামের চিকিৎসায় ঋণের বোঝা, কমছে না সংক্রমণ, বাড়ছে মৃত্যুও

টাঙ্গাইলে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে নতুন ডাকবাংলো

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রথম নতুন ডাকবাংলো নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের মেইন রোডে মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে নতুন ভবনটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, জেলা পরিষদের পুরোনো ডাকবাংলোটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় একপর্যায়ে সেটি মাদকের আখড়ায় পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর ডাকবাংলোটিকে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

তিনি জানান, প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

এস এম ওবায়দুল হক নাসির বলেন, জেলা পরিষদের আওতাধীন নতুন এই ডাকবাংলো নির্মাণের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আবাসন সুবিধা বাড়বে। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ কাজে আসা অতিথিদের থাকার ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে নতুন ডাকবাংলো

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬