ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেট্রোরেলের ৭৩০ বেয়ারিং প্যাডে ত্রুটি, ক্রিটিক্যাল মাত্র ২৭টিতে বাবা হওয়ার কয়েক দিনের মধ্যেই প্রাণ গেল সৈনিক পিয়াসের ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে এআই ব্যবহারে দায়িত্বশীলতা ও একাডেমিক সততার ওপর জোর বাম চোখ লাফালেই কি অশুভ কিছু ঘটে? কী বলছে বিজ্ঞান ১০ হাজার কর্মী নেবে ওমান, ৫ হাজার কৃষি ও ৫ হাজার মৎস্য শ্রমিক টাঙ্গাইলে ১০ কোটি টাকায় নির্মিত হচ্ছে নতুন ডাকবাংলো পোল্ট্রি খাতের উন্নয়নে প্রান্তিক খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ ভেনিস কাণ্ডে কী বললেন অভিনেত্রী বাঁধন? লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা

ঝালকাঠিতে ৩৬ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ছাড়া হবে পোনামাছ

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় মাছের উৎপাদন বাড়ানো ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ঝালকাঠিতে শুরু হয়েছে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি। জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সদর উপজেলার ৩৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পর্যায়ক্রমে ৩৩৩ দশমিক ৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রবীর কুমার বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।

মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকারি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোকে উৎপাদনমুখী কাজে কাজে লাগানো এবং দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তাদের মতে, পরিকল্পিতভাবে পোনামাছ অবমুক্ত ও জলাশয় ব্যবস্থাপনা করা গেলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ৩৬ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ছাড়া হবে পোনামাছ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬