ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি? সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২ সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, আমন্ত্রণ নিয়ে অসন্তুষ্ট ঢাকা জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনে আইন পাস রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল

দুর্নীতির তদন্ত শেষ হলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সরকারি প্রকল্পে কিছু অনিয়মের বিষয় নজরে এসেছে। এর মধ্যে যেসব প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো তদন্তের আওতায় নেওয়া হয়েছে। কয়েকটি প্রকল্পের তদন্ত ইতোমধ্যে মোটামুটি শেষ পর্যায়ে রয়েছে।

তদন্ত প্রতিবেদন সরকারের কাছে এলে সংশ্লিষ্টদের পরামর্শ ও প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়ে যাওয়ার পেছনে সাধারণত একটি নয়, একাধিক কারণ কাজ করে। প্রকল্প প্রণয়ন ও অনুমোদন থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া এবং প্রকল্প ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এ ধরনের পরিস্থিতি তৈরি করে।

তিনি আরও বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ার প্রবণতা সরকারের নজরে আসার পর এ বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি প্রকল্পে অনিয়ম-দুর্নীতি বন্ধে তদন্তের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে দুর্বলতা চিহ্নিত করে তা দূর করার ওপরও গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতির তদন্ত শেষ হলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:০২:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬