ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি? সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২ সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, আমন্ত্রণ নিয়ে অসন্তুষ্ট ঢাকা জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনে আইন পাস রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল পাঁচবিবিতে ৬৫৬ ট্যাপেন্টাডলসহ নারী আটক, পালিয়ে গেলেন কথিত সাংবাদিক শাহীন জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেশে আরও ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গুর পরিস্থিতি। এডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি এতে তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৯ জন। এর মধ্যে আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই মৃত্যু হয়েছে আরও ৪২ জনের।

ঢাকায়ও বাড়ছে রোগীর চাপ

গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকার হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৮১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন আরও ৩২৭ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—২৮৪ জন। চট্টগ্রামে ২০২, বরিশালে ১৭৮, রাজশাহীতে ১২২, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ এবং সিলেটে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন।

এর মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে সেপ্টেম্বরের শুরুতেই মৃত্যুর যে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, তাতে দেশে ডেঙ্গু পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬