ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৪২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ হাজার ৪৯২ সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, আমন্ত্রণ নিয়ে অসন্তুষ্ট ঢাকা জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস র‌্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনে আইন পাস রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ ব্যবস্থাপনায় রদবদল পাঁচবিবিতে ৬৫৬ ট্যাপেন্টাডলসহ নারী আটক, পালিয়ে গেলেন কথিত সাংবাদিক শাহীন জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারির আওতায় আনতে নেওয়া প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হচ্ছে। যাচাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ডিপিপি পুনর্গঠনের কাজ চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য মোহাম্মদ কামাল হোসেনের (ঢাকা-৫) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডেভেলপমেন্ট অব স্মার্ট পুলিশিং ইন ডিএমপি’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পুরো ঢাকা শহরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন না পাওয়া নতুন প্রকল্পের তালিকায় রয়েছে।

তিনি জানান, প্রকল্পটির প্রাথমিক ডিপিপি নিয়ে গত ২৪ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিপিপিটি বর্তমানে পুনর্গঠন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুনর্গঠিত ডিপিপি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) কাছে উপস্থাপন করা হবে। একনেক প্রকল্পটি অনুমোদন করলে পুরো ঢাকা মহানগরকে সিসিটিভি নজরদারি ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিসিটিভির আওতায় আসছে পুরো ঢাকা, পুনর্গঠন হচ্ছে প্রকল্পের ডিপিপি

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬