ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি সাইবার আইন’ হবে না গণমাধ্যম দমনের হাতিয়ার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, বিএনপির থাকবে সমর্থিত প্রার্থী ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে ইউনূসের গ্রামীণ কল্যাণকে আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’ ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিবাজ যতই প্রভাবশালী হোক, কোনো ধরনের প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি বলেছেন, দুর্নীতির অভিযোগে কাউকে ছাড় দেওয়া যাবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

বৈঠকে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহির ঘাটতির কারণে দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশেই দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল।

তিনি দুদককে সততা, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। গুরুতর দুর্নীতির অভিযোগগুলো দ্রুত অনুসন্ধান করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার ওপরও বিশেষ গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

দুদকের দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মামলার দ্রুত আইনগত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মামলার দীর্ঘসূত্রিতা কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপতি একই সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। দুর্নীতি প্রতিরোধে শুধু আইনি ব্যবস্থা নয়, সমাজে দুর্নীতির বিরুদ্ধে ইতিবাচক মানসিকতা গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে রাষ্ট্রপতি দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দুদক চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধিদলে আরও ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং দুদক সচিব মো. সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬