সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ ৭ অক্টোবর। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি সংসদ সদস্যের পদ ছেড়ে দিলে আসনটি শূন্য হয়। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।





















