ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচবিবিতে ৬৫৬ ট্যাপেন্টাডলসহ নারী আটক, পালিয়ে গেলেন কথিত সাংবাদিক শাহীন জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন কমলগঞ্জে মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: দুদককে রাষ্ট্রপতি সাইবার আইন’ হবে না গণমাধ্যম দমনের হাতিয়ার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক, বিএনপির থাকবে সমর্থিত প্রার্থী ৬৬৬ কোটি টাকার কর দিতে হবে ইউনূসের গ্রামীণ কল্যাণকে আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’ ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক হামের টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসলাম হোসেন বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলই মণ্ডলপাড়া এলাকার হায়দর আলীর ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজরুল হক জানান, আসলাম হোসেন বিভিন্ন সময়ে ওই নারীকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের সদস্যরা ওই নারীকে বিয়ে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ওই নারী স্বামীর সংসারে থাকাকালে আসলাম তাঁর স্বামীর কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করেন। পরে ২০২৩ সালের ১০ জুলাই ওই নারীর সঙ্গে তাঁর স্বামীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

এর ১০ দিন পর, ২০ জুলাই রাতে আসলাম ওই নারীর ঘরে প্রবেশ করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন আসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। দুই দিন পর, ২২ জুলাই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

রায়ে আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে ধর্ষণ মামলায় আসলামের যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬