ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন শার্শায় বিপুল পরিমাণ মাদক সিরাপ উদ্ধার, গ্রেপ্তার তিন ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ! বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী আয় বাড়লেও লোকসান কমেনি, এক বছরে রেলের ঘাটতি ১,৮৯০ কোটি টাকা

সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২০ জুলাই) জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য হয়। এর বেশি বৃষ্টি হলে সেটিকে ‘অতি ভারী বর্ষণ’ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

এদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরেও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। নতুন করে ভারী বর্ষণের পূর্বাভাসে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বন্যা ও পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬