ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত বাবা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে বজ্রপাতে গোলাপ হোসেন (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটপাইল নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মন্ডল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভাটপাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মোখলেছার রহমান ও তার বড় ছেলে মো. গোলাপ হোসেন সকালে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোলাপ হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

একই ঘটনায় তার বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

প্রতিবেশীরা জানান, সকালে আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বাবা-ছেলে দুজনই বজ্রাঘাতে আক্রান্ত হন।

বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মণ্ডল জানান, বুধবার সকালে ভাটপাইল (নয়াপাড়া) গ্রামের মো. মোখলেছার ও তার ছেলে মো. গোলাপ হোসেন ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই গোলাপ হোসেনের মৃত্যু হয়। আহত বাবাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান জানান, বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত বাবা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬