ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, কার্যকর বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। নতুন অর্থবছরের প্রথম দিন বুধবার (১ জুলাই) থেকে এ বাজেট কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট পাসের জন্য উত্থাপন করলে কণ্ঠভোটে তা অনুমোদন দেন সংসদ সদস্যরা। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নতুন বাজেটের আকার বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। গত অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

বাজেট পাসের আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয়সংক্রান্ত ৫৯টি দাবি উত্থাপন করা হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব দেন। পরে আলোচনা শেষে কণ্ঠভোটে এসব প্রস্তাব নিষ্পত্তি করা হয়।

এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনার পর এটি চূড়ান্ত অনুমোদন পায়।

সোমবার (২৯ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, এই বাজেট শুধু সরকারের নয়, এটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের কষ্ট লাঘব এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাজেট বাংলাদেশের অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর একটি রূপরেখা। ন্যায়ভিত্তিক উন্নয়ন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, কার্যকর বুধবার থেকে

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬