ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল এবং তালা ভাঙার মাস্টার চাবিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার মালঞ্চা ফকিরপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম (২৫), নাকুড়গাছী গ্রামের সোহেল রানা (২২), বগুড়ার আদমদিঘী উপজেলার সাইদুল কাজীর ছেলে রবিউল ইসলাম (২৪)।

ওসি আসাদুজ্জামান জানান, জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন লতির হাট বাজারের দক্ষিণ পাশে চোরাই মোটরসাইকেল কেনাবেচার গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রবিউল ইসলাম ও মো. নাদিম নামের দুইজনকে একটি কালো রঙের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবির নাকুরগাছী গ্রামে অভিযান চালিয়ে সোহেল নামের অপর এক আসামিকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন এবং মোটরসাইকেলের লক ভাঙার কাজে ব্যবহৃত ৪টি লোহার টি আকৃতির মাস্টার চাবি উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছ। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৫:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬