ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দেশে বাড়ছে আরও ৩ উপজেলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসনিক সেবা আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে নতুন তিনটি উপজেলা ও একটি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে ‘হালদা থানা’ এবং ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠন করা হবে। এছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা উপজেলা’ এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর উপজেলা’ গঠনের প্রস্তাব করা হয়েছে।

আগামী বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এসব প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের ১০০০ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখার জারি করা সভার নোটিশে জানানো হয়েছে, প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নতুন উপজেলা ও থানা গঠন এবং জেলা সীমানা পুনর্গঠনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব সভায় উপস্থাপন করা হবে।

সভায় চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ ফটিকছড়ির ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগর থেকে ‘বাঙ্গারা’ উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আট ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ উপজেলা গঠনের বিষয়টি আলোচনায় আসবে।

সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশ ঢাকার অন্তর্ভুক্ত করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠনের প্রস্তাবও আলোচনা করা হবে।

এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি)-সংক্রান্ত একটি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাবও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

নিকারের অনুমোদন পাওয়ার পর এসব সিদ্ধান্ত সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রশাসনিক ইউনিট গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও দ্রুত ও কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে বাড়ছে আরও ৩ উপজেলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬