ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারে সংবাদমাধ্যমকে সতর্ক করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচারের বিষয়ে দেশের সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বক্তব্য বা সাক্ষাৎকার প্রচার আদালতের নির্দেশনার পরিপন্থি। তাই আইন ও আদালতের প্রতি সম্মান দেখিয়ে সংবাদমাধ্যমগুলোর এ ধরনের প্রচার থেকে বিরত থাকা উচিত।

তিনি জানান, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রচারের বিষয়টি সরকারের নজরে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে প্রাথমিকভাবে সতর্ক করা হবে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।

তবে এখনই কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে উল্লেখ করেন।

তথ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তির যুগে বিদেশি সংবাদমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ বিভিন্ন তথ্য জানতে পারে, তবে তা দেশীয় সংবাদমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত বিষয় বিবেচনায় নিতে হবে।

আওয়ামী লীগ নাম পরিবর্তন করে বা ‘রিফর্মড’ নামে রাজনৈতিক কার্যক্রম চালানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, দলটির রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত নতুন কোনো নামেও তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

তিনি বলেন, ‘রিফর্মড আওয়ামী লীগ’, ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা অন্য কোনো নামে এলেও রাজনৈতিক কর্মসূচির সুযোগ নেই।

২০০৯ সালের সন্ত্রাস দমন আইনের সংশোধিত বিধান অনুযায়ী দলটির কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

তিনি বলেন, চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন ব্যবস্থা বাতিল করা হয়েছে। ফলে বিএনপি, জামায়াত বা আওয়ামী লীগ—কোনো দলই দলীয়ভাবে এই নির্বাচনে অংশ নিতে পারছে না।

দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালিমা লেখা কালো ও সাদা পতাকা প্রদর্শনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ধরনের ঘটনার পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এসব ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জানিয়ে বলেন, দ্রুত এর কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারে সংবাদমাধ্যমকে সতর্ক করবে সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬