ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোডশেডিংয়ের প্রতিবাদে অভয়নগরে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, লুটপাট

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগরে লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এসময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুটপাট করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর ২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদুল ইসলাম মেহেদী।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিং চলাকালে ৪০/৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করে। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করে এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোনটি লুট করে নিয়ে যায়। আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে চেঙ্গুটিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোডশেডিংয়ের প্রতিবাদে অভয়নগরে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, লুটপাট

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬