ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসে কাঠগড়ায় তোলা হয়। এরপর ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের সদস্য বিচারক শাহরিয়ার কবীর ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ তুলে ধরেন। পরে বিচারক মঞ্জুরুল বাছিদ সাক্ষ্য ও তথ্যপ্রমাণের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।

রায়ের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিনই ট্রাইব্যুনাল-২ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দীর্ঘ শুনানি শেষে ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। আজ সেই মামলার রায় ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর ১০ বছর কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬