ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না

- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ঋণখেলাপি হওয়ার অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে নির্বাচিত হলেও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।
জানা গেছে, সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। তবে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখার আদেশ দেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে আপিল বিভাগে যান একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। তার করা লিভ টু আপিল গত ৩ ফেব্রুয়ারি মঞ্জুর করেন আপিল বিভাগ।
তখন আদালত জানিয়েছিলেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফল স্থগিত থাকবে।
আজ আপিল বিভাগের চূড়ান্ত রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।



















