সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক সারাদেশ ব্যাপী স্কুল পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসাবে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা প্রমুখ।



















